বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকের তাণ্ডব, প্রাণ গেল কৃষক ও দলিল লেখকের উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ৬৫ চরমপন্থি, সিরাজগঞ্জে আত্মসমর্পণ তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

সলঙ্গায় দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক >> / ১৯৮৫ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় দুর্বৃত্তদের হামলায় সবুজ আলী শেখ (২৮) নামে এক যুবক মৃত্যু হয়েছে। রাত্রি আড়াইটার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ইটভাটার পার্শে এ হামলার ঘটনা ঘটে। নিহত সবুজ সলঙ্গা থানার রশিদপুর পূর্ব পাড়া গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে সবুজ আলী শেখ।

নিহত সবুজের ভাই ফিরোজ আহমেদ ও সাবেক ইউপি সদস্য মোহাব্বত আলী শামীম জানায়, ফিরোজ অসুস্থ থাকায় তার ছোট ভাই সবুজ তার ডিউটিতে ছিল।
২টা ১৫ মিনিটের দিকে সবুজের সাথে কথা হয় তার ভাই ফিরোজের। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। তখন অন্য গাড়ির চেকারদেরকে জানালে অনেক খোঁজাখুঁজির পর ইটভাটার পাশে আহত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ বলেন, সকালে খবর পেয়ে নিহত সবুজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর