বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

সলঙ্গায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক >> / ৩৩৫ ভিউ:
আপডেট সময়: বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন পরিষদে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে কার্ডপ্রতি ১০০ থেকে ২০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। যদিও সরকারিভাবে এই কার্ড সম্পূর্ণ বিনামূল্যে বিতরণের কথা, বাস্তবে তা হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার (১৭ মে) দিনব্যাপী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের মিলনের অনুমতিক্রমে একটি কক্ষে কার্ড বিতরণের সময় এই টাকা আদায় করা হয়। অভিযোগ উঠেছে, ইউপি সদস্য আনিছুর রহমান, ট্যাক্স আদায়কারী পাবেল এবং কর্মকর্তা মিলনের ব্যক্তিগত সহকারী সাকাওয়াত হোসেন কার্ডপ্রতি নগদ অর্থ নিচ্ছেন। টাকা না দিলে কার্ড দেওয়া হচ্ছে না এবং ভোক্তাদের নানা রকম হয়রানির শিকার হতে হচ্ছে।
জানা গেছে, ঘুড়কা ইউনিয়নের মোট ৬৩৪ জন কার্ডধারীর মধ্যে অনলাইনে কার্ড একটিভ করে তা বিতরণ করা হচ্ছে। সরেজমিনে উপস্থিত হয়ে বেশ কয়েকজন ভোক্তা অভিযোগ করেন, প্রথমে অনলাইনে কার্ড চালু করার জন্য ১০০ টাকা নেওয়া হয়, পরে বাড়িতে গিয়ে হোল্ডিং ট্যাক্স আদায় করা হয় এবং এরপরও আবার কার্ড বিতরণের সময় অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা দাবি করা হচ্ছে।

স্মার্ট ফ্যামিলি কার্ডপ্রাপ্ত ভোক্তা শাহ আলম ও নাসির উদ্দিন বলেন, “অফিসারের নির্দেশে টাকা ছাড়া কেউ কার্ড পাচ্ছে না।” সাকাওয়াত হোসেন সরাসরি বলেন, “টাকা না দিলে কার্ড অ্যাক্টিভ হবে না।
ঘুড়কা ইউনিয়ন কৃষকদলের সভাপতি এবং কার্ডধারী আবু সাঈদ শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রথমে অনলাইনের জন্য টাকা দিয়েছি, পরে ট্যাক্স, এখন আবার কার্ড নিতে টাকা লাগছে- এটা কেন।
এই বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদের মিলন টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, “আমরা স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য টাকা নিচ্ছি না, এটা ট্যাক্সের টাকা।”
এদিকে ইউনিয়ন পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, “বিষয়টি আমার জানা নেই, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির বলেন, স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে অর্থ নেওয়ার কোনো নিয়ম নেই। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

One response to “সলঙ্গায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ”

Leave a Reply to * * * Unlock Free Spins Today: http://www.goinmyway.co.in/index.php?nkczm8 * * * hs=50f873343b9cc70deb810e91afce9897* ххх* Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর