রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রীর মৃত্যু,আহত ১

নিজস্ব প্রতিবেদক >> / ৪৪৭ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন এবং চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) বিকেলবেলা হাটিকুমরুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, হাটিকুমরুল বাজার থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা বের হয়ে প্রধান সড়কে উঠছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ পরিবহনের একটি যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী, যিনি আনুমানিক ৩৫ বছর বয়সী, মারা যান। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় অটোরিকশা চালক গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং আহত চালককে দ্রুত চিকিৎসার জন্য পাঠায়।

এ বিষয়ে ওসি আব্দুর রউফ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং কোচটি আটক করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর