শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

সলঙ্গায় রহস্যজনকভাবে যুবকের হাত পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার!

কালের বেলা ডেস্ক >> / ১১৬৮ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় রহস্যজনকভাবে মনিরুল ইসলাম (২১) নামের এক যুবকের পরিত্যক্ত ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ২০ জানুয়ারি রোজ সোমবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ গ্রামে একটি পরিত্যাক্ত ঘরে ঝুলছিল তরুণের হাত-পা বাঁধা লাশ এলাকাবাসী কর্তৃক খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

মৃত মনিরুল ইসলাম(২১) তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের ফুলজার হোসেনের ছোট ছেলে।সে ছোট বেলা থেকেই দবিরগঞ্জ গ্রামে নানা বাড়িতেই থাকতো।

মৃত মনিরুল এর ছোট মামী শিল্পী খাতুন এ প্রতিবেদককে জানান,সকালে আমি আমার বাসুর মোন্নাফ এর বাড়ীতে গেলে রান্না ঘরের ভিতরে মনিরুল এর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং সলঙ্গা পুলিশ কে খবর দেওয়া হয়।

এ বিষয়ে সলঙ্গা থানার তদন্ত অফিসার মনোজিৎ কুমার নন্দী জানান,মৃত মনিরুল এর মামা মোন্নাফ এর পরিত্যক্ত বাড়ীর রান্না ঘরের ভেতর, ঘরের চালের ধর্নার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল মনিরুলের দেহ। তবে তার হাত-পা বাঁধা এবং গলায় শ্বাসরোধ করা ছিলো।পাশের ডাবে ছিলো মোবাইল বাঁধা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

 

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর