বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

সলঙ্গায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক >> / ৩৭১ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ক্ষুদ্রশিমলা গ্রামে স্থানীয় যুব সমাজের উদ্যোগে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদের বোতল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল ২০২৫) সকালে, ক্ষুদ্রশিমলা গ্রামের কয়েকজন যুবক স্থানীয় শ্রী নারায়ণ (৫০), হরি চন্দ্র (৪৫), জনক (৩৫), গৌতম (৩৬), সাগর (২৫) ও উজ্জ্বল (৩০)-এর বাড়িতে অভিযান চালিয়ে ৬২টি দেশীয় মদের বোতল জব্দ করেন। পরে তারা সলঙ্গা থানা পুলিশকে খবর দিলে, থানার এসআই মনোহর ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত মদের সত্যতা নিশ্চিত করেন।

উদ্ধার অভিযানে রামকৃষ্ণপুর ইউনিয়নের ক্ষুদ্রশিমলা গ্রামের অনেক বাসিন্দা উপস্থিত ছিলেন। তাদের সামনেই পুলিশ উদ্ধারকৃত মদের বোতলগুলো হেফাজতে নেয়। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

এদিকে, গ্রামবাসীরা সলঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর