বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার, গলায় জখমের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক >> / ৭১৩৫ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের সলঙ্গায় পুকুরপাড় থেকে আন্না রানী (৩৮) নামে এক নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সকালে সলঙ্গা ইসলামিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন পুকুরের পাড়ে লাউয়ের মাচার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আন্না রানী সলঙ্গা ইউনিয়নের ঋষি পাড়ার মৃত বীজন চন্দ্র দাসের স্ত্রী। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেশ্বর বর্মণ জানান, সকালে স্থানীয়রা পুকুরপাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, “নিহতের গলায় জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ বা ধারালো কিছু দিয়ে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।”

তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত নয়। ঘটনাটি তদন্তাধীন বলে জানিয়েছেন এসআই ব্রজেশ্বর।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের স্বজনরা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয়দের ভাষ্য, আন্না রানী ছিলেন পরিশ্রমী ও দায়িত্বশীল গ্রাম পুলিশ সদস্য। তার এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর