বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

সলঙ্গায় কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক >> / ৩৬৫৮৮ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রাম থেকে প্রাচীন কষ্টি পাথরের তৈরি একটি শিবলিঙ্গসহ তিনজন পাচারকারীকে আটক করেছে র‍্যাব-১২। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাবের প্রাথমিক তথ্যমতে, দবিরগঞ্জ গ্রামের পলাতক আসামি হামিদুর রহমান ওরফে লাবুর বাড়ির পাশের একটি টিনসেড ঘরে অভিযান চালিয়ে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। শিবলিঙ্গটির দৈর্ঘ্য বেসসহ প্রায় ১২ ইঞ্চি এবং প্রস্থ ৩৪ ইঞ্চি।

র‌্যাব-১২ এর অপস্ অফিসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় তিনজনকে আটক করা হয়। তারা হলেন মো. জাহাঙ্গীর আলম (৫২), মো. শহিদুল ইসলাম (৫২) ও মো. কফিল উদ্দিন (৪৮)। তিনজনই সলঙ্গা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ বিদেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর