বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

শাহজাদপুরে প্রবাস ফেরত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক >> / ৫৯৫ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামে বাড়ির পাশের রাস্তা থেকে প্রবাস ফেরত এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) ভোরে ওই গ্রামের একটি সড়কের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আসলাম।

নিহতের নাম সিরাজুল মণ্ডল (২৫)। তিনি গোপালপুর গ্রামের শাহাদৎ মণ্ডলের ছেলে।

নিহতের ভাই আজিজুল মণ্ডল জানান, মঙ্গলবার সন্ধ্যার পর মোবাইল ফোনে কারও ডাকে বাড়ি থেকে বের হন সিরাজুল। এরপর সারা রাতেও তিনি আর ফিরে আসেননি। বুধবার ভোরে স্থানীয় কয়েকজন ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে রাস্তার পাশে তার রক্তাক্ত দেহ দেখতে পান এবং বিষয়টি পরিবারের সদস্যদের জানান।

ওসি আলী আসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। তার মাথা, পেট ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গ্রামজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর