শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

যমুনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে বোয়াল

কালের বেলা ডেস্ক >> / ৫৩৫ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ছোট-বড় বোয়াল মাছ। জেলেসহ সৌখিন মাছ শিকারিদের জালে বিশাল আকৃতির বোয়ালসহ বিভিন্ন আকৃতির বোয়াল ধরা পড়ছে। বুধবার রাতে উপজেলার খাষপুখুরিয়া এলাকার যমুনা নদীতে বিভিন্ন ওজনের ১০টি বোয়াল মাছ ধরা পড়ে। বোয়াল মাছগুলোর মধ্যে ৪টির ওজন ৫-৬ কেজি করে। আর বাকিগুলোর ওজন ৩-৪ কেজি।চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাজেদুল ইসলাম বলেন, বুধবার রাতে আমরা ১০ জন লোক শখের বশে খাষপুখুরিয়া গ্রাম দিয়ে প্রবাহিত যমুনা নদীতে আষাঢ়ে বোয়াল ধরার জন্য যাই। মাছ ধরার সরঞ্জামাদি জাল, ছোরা পেতে নদীতে ওঁৎ পেতে থাকি। এর কয়েক ঘণ্টার ব্যবধানে একে একে ১০টি বোয়াল মাছ ধরতে সক্ষম হই।

এদিকে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার ও জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক বলেন, যমুনা নদীতে মৎস্য অফিসের নিয়মিত অভিযানসহ সচেতনতার কারণেই মাছের সংখ্য দিন দিন বাড়ছে। তবে মা মাছ না ধরতে সবাইকে পরামর্শ দেন তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর