শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

মুক্তি পেয়ে ছাত্র জনতার হামলা, সেনাবাহিনীর উদ্ধার, ফের গ্রেপ্তারে আজিজ

কালের বেলা ডেস্ক >> / ৪৮৩ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জ, ৯ এপ্রিল: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আব্দুল আজিজের জামিনে মুক্তির পর গণধোলাইয়ের শিকার হওয়ার ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর হস্তক্ষেপে তাকে রক্ষা করা হয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এই তৎপরতা এখন দেশজুড়ে প্রশংসিত হচ্ছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর কারাগারের ফটকে অপেক্ষমাণ ছাত্র-জনতার একটি দল তার ওপর হামলা চালায়। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। তবে সেনাবাহিনীর ত্বরিত সিদ্ধান্তে এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে সাবেক এই সংসদ সদস্যকে দ্রুত হেফাজতে নিয়ে আসা সম্ভব হয়।

স্থানীয় সূত্র জানায়, পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে, সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ না করলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারতো। সেনাবাহিনীর পেশাদারিত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্বশীল মনোভাবই এ ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে সহায়ক হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের হওয়া বিস্ফোরক মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। বুধবার (৯ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে র‍্যাব-২ এর সদস্যরা ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। এরপর হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় তাকে আদালতে হাজির করা হয় এবং তিন মাস কারাভোগ করেন। জামিনে মুক্তির ১৬ ঘণ্টার মধ্যেই বুধবার (৯ এপ্রিল) দুপুরে তাড়াশ থানার একটি বিস্ফোরক মামলায় আসামিকে আমলি আদালতে সোপর্দ করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক ও সাহসী উদ্যোগের প্রশংসা জানানো হয়েছে। অনেকে বলছেন, দেশ যখন নানা উত্তেজনামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন সেনাবাহিনীর এমন দায়িত্বশীল ভূমিকা দেশের মানুষের আস্থাকে আরও শক্তিশালী করছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং মানবিক সঙ্কটে সেনাবাহিনীর এই ধরনের কার্যকর ভূমিকা ভবিষ্যতেও জাতিকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর