সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকের তাণ্ডব, প্রাণ গেল কৃষক ও দলিল লেখকের উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ৬৫ চরমপন্থি, সিরাজগঞ্জে আত্মসমর্পণ তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

বাস-সিএনজির সংঘর্ষে সিরাজগঞ্জে চালক নিহত, আহতের সংখ্যা ১০

নিজস্ব প্রতিবেদক >> / ১২১৬ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকায় বাস ও সিএনজির সংঘর্ষে একজন চালক নিহত এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, শনিবার দুপুরে ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের সিএনজি অটোরিকশা এবং রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন।

হাইওয়ে পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

স্থানীয় প্রশাসন ও পুলিশ হতাহতদের সুষ্ঠু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর