রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

ত্যাগী ও সংগ্রামীদের মূল্যায়নে নতুন কমিটি পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক >> / ১৬২০৮ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিষ্ঠার আট বছর পর অবশেষে ত্যাগী, সংগ্রামী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল, সিরাজগঞ্জ শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাহফুজ আলম সুমদ্র এবং সহ-সভাপতি হারিবুর রহমান (হারিব আদনান)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হৃদয় সরকার।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হৃদয় গাজী, আর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়েজিদ বোস্তামী মনির, স্বপন মিয়া, আকাশ রায়, মীর সাব্বির রহমান, সাব্বির হাসনাত রাব্বি ও আব্দুল মমিন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আবিদ, দপ্তর সম্পাদক মেহেদী বিন হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক আয়েশা ইয়াসমিন এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে জাহিদ হাসান রনি দায়িত্ব পেয়েছেন।কেন্দ্রীয় সংসদ নির্দেশ দিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য পাঠাতে হবে।

দীর্ঘদিন নীরবে সংগঠনকে এগিয়ে নেওয়া ত্যাগী নেতাকর্মীদের অবদানকে স্বীকৃতি জানিয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মেধাবী ও ত্যাগী নেতৃত্বকে মূল্যায়ন করে এসেছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত এই কমিটিও তারই ধারাবাহিকতা।

কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে এবং সংগঠনকে নতুন দিগন্তে নিয়ে যাবে।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর