বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

তাড়াশে প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

কালের বেলা ডেস্ক >> / ৪৬২ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুন্দইল বিলচলন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক নবম শ্রেনীর শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়া সহ অর্থ আত্মসাথের অভিযোগ উঠেছে। জানাগেছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী কর্তৃক নবম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের জন্য রেজিষ্ট্রেশন ফি নির্ধারন করেন ২০৫ টাকা । কিন্তু ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন ৭০জন  শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করেন ৪০০ টাকা করে। ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ হজরত আলী  করোনার পর থেকে স্কুলে অনুপস্থিত থাকলে ও প্রধান শিক্ষকের সাথে যোগসাজসে প্রতিমাসে বেতন ভাতা উত্তোলন করছেন। তা ছাড়া এনটিআরসির শিক্ষক  নুরে হাবিবা কে নিয়োগের সময় তার কাছ থেকে নেয়া হয়েছে ৬০ হাজার টাকা এবং স্কুলের পুকুর লিজ দেয়ার ৯০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

শিক্ষার্থীদের কাছ থেকে  অতিরিক্ত টাকা আদায় করায় অভিভাবকদের মধ্যে দেয়া দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।এ ব্যাপারে অভিভাবক শাহ আলম সরদার বলেন, আশ-পাশের স্কুলে রেজিষ্ট্রেশনের জন্য ২৩০টাকা থেকে ২৩৫ টাকা নেয়া হলে ও ওই স্কুলের প্রধান শিক্ষক জোর করে আদায় করছেন ৪০০ টাকা। এ ব্যাপারে প্রধান শিক্ষক জানান, রেজিস্ট্রেশন অনলাইন করতে বেশ টাকা ব্যয় হয়ে যায়, যার ফলে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে।অন্যান্য টাকার গুলো আদায় করে স্কুলের উন্নয়নের কাজে ব্যয় করা হয়েছে।

তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মোঃ আব্দুস সালাম জানান, শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত রেজিষ্ট্রেশন ফির বেশী টাকা ওই প্রধান শিক্ষক নিতে পারেন না। আমি বিষয়টি জেনে অবশ্যই ব্যবস্থা গ্রহন করব। অন্যান্য অর্থ আত্মসাৎ এর ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর