সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা

তাড়াশে একই দিনে দুই জনের লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ১২৬১ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

আজ (বৃহস্পতিবার ২৬ জুন) দুপুরে মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাট গাড়ি পাড়ায় শহিদুল ইসলাম (৩৫) নামে এক কৃষক ঋণের দায়েগ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,পারিবারিক ও সাংসারিক অভাবের তাড়নায় ঋণগ্রস্ত কৃষক শহিদুল ইসলাম ঋণ পরিশোধ করতে না পেরে অভিমানে গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

অপরদিকে একই দিন স্বামীর সঙ্গে অভিমান করে রিমা খাতুন (৩২) নামের আরেক গৃহবধুর আত্মহত্যা করেছেন।

এই দুই ঘটনায় বৃহস্পতিবার বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ি পাড়া গ্রামের আবুল কালামের ছেলে শহিদুল ইসলাম (৩৫) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঋণ গোস্তও শারীরিক অসুস্থ । পরে রাগ অভিমানে শহিদুল ইসলাম আত্মহত্যা করেন।

অপরদিকে নওগাঁ ইউনিয়নের মহেশ রৌহালী গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী রিমা খাতুন (৩২) তার স্বামীর উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,রিমা খাতুনের সাথে তার স্বামী আমিরুল ইসলামের নিয়মিত ঝগড়া বিবাদ লেগেই থাকতো
এরই জের ধরে আজ দুপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

সত্যতা নিশ্চিত করে তাড়াশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জিয়াউর রহমান জানান, এ ঘটনায় পৃথক দুটি
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর