শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

তাড়াশে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মী জেল হাজতে

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ২৩৪ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে বিচারক তাদের কে জেল হাজতে পাঠিয়েছে।
আজ রবিবার (২২ জুন) উচ্চ আদালতের জামিনে থাকা এসব নেতাকর্মী সিরাজগঞ্জ আমলী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মো. রাশেদুল ইসলামের আদালত তাদের জামিন না মঞ্জুর করেন।
আসামীরা হলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান লাবু, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ আলী সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগের ২৯ নেতাকর্মী।
তাদের বিরুদ্ধে অভিযোগ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালানোর সময় বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে আসামিরা হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গাড়ি ভাংচুর করে হত্যা চেষ্টা চালায়। এ সময় পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে তাকে রক্ষা করেন।
গত ৬ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে
বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে ১১ সেপ্টেম্বর তাড়াশ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
এ মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৯ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ৩শ জনকে।
এ মামলায় র‍্যাব, পুলিশ আভিযান চালিয়ে সাবেক এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ সহ আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ নেতাকর্মী কে গ্রেফতার করে। অন্যান্য আসামীরা উচ্চ আদালত থেকে জামিন নেন।
ওই মামলায় আজ ২৯ জন আওয়ামী লীগের নেতাকর্মী জামিন চেয়ে আদালতে আত্মসমর্পন করলে তাদের জামিন না মঞ্জুর করা হয় মর্মে নিশ্চত করেন পিপি রফিকুল ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর