বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

তাড়াশে স্কুল শিক্ষ‌কের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

লুৎফর রহমান >> / ৫৪৪ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

লুৎফর রহমান >>

সিরাজগঞ্জের তাড়াশে স্কুল শিক্ষ‌কের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ লক্ষ টাকার মালামাল চু‌রির অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, (ওসি) তদন্ত নাজমুল ইসলাম।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রা‌তের কোন এক সম‌য়ে ডাকাতির এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী বস্তুল ইসহাক উচ্চ বিদ্যাালয়র সহকারী প্রধান শিক্ষক রতন কুমার সরকার জানান, আমি প‌রিবারসহ ভাড়া বাসায় তাড়াশ প্রফেসর পাড়ায় বসবাস করি । আমার চাচা শ্বশুর মারা যাওয়ায় শুক্রবার সকাল ৭ ঘ‌টিকায় প‌রিবা‌রের সবাই নাটোরে গিয়েছিলাম ঘ‌রে তালা লা‌গি‌য়ে। আজকে অর্থাৎ ২২ ফেব্রুয়া‌রি সকাল ১০ টায় বা‌ড়ি‌তে এসে দেখি ঘরের জানালা ভাঙ্গা, গ্রিল কাটা, ঘরে ঢুকে দেখি আলমারি ও ড্রয়ারের তালা ভাঙা। জিনিসপত্র ছড়ানো ছিটানো। এ অবস্থা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরবর্তী‌তে দেখা যায় ঘ‌রে থাকা নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা ও ৬ ভ‌রি ২ আনা স্বর্ণাঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে ক‌রে নি‌য়ে গে‌ছে চো‌রের দল। এ বিষয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে তাড়াশ (ওসি) তদন্ত নাজমুল ইসলাম বলেন, রতন মাস্টারের বাড়িতে চুরি হয়েছে, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর