সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকের তাণ্ডব, প্রাণ গেল কৃষক ও দলিল লেখকের উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ৬৫ চরমপন্থি, সিরাজগঞ্জে আত্মসমর্পণ তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

তাড়াশে সড়ক দুর্ঘটনায় মাইক্রো চালক নিহত

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৯৮২ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে শফিকুল ইসলাম শফি(৪৫) নামের এক মাইক্রো চালক নিহত হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ ১৩ জুন শুক্রবার সকালে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা মাইক্রোবাস মালিক ও চালক সমবায় সমিতির লিঃ সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ।হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের ১০ নং ব্রীজের কাছে ট্রাকের ধাক্কায় মাইক্রো চালক শফিকুল ইসলাম শফি নিহত হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌর সদরের
মৃত গন্জের আলী ফকিরের ছেলে মাইক্রো চালক শফিকুল ইসলাম নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকা ভাড়ায় যাত্রী নিয়ে ঈদের পরে কক্সবাজার যান। ভ্রমণ শেষে ভোররাতের দিকে যাত্রী নামিয়ে মাইক্রোবাস নিয়ে তাড়াশের উদ্দেশ্য রওনা দেন।
পথিমধ্যে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের ১০ নং ব্রীজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় চালক শফিকুল ইসলাম গুরুতর আহত হন। তাকে বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় । সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

এ ব্যাপারে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সহকারী লিডার মোঃ আলম হোসেন বলেন, খবর পেয়ে আমার ঘটনাস্থলে গিয়ে
মুমুর্ষ অবস্থায় মাইক্রোবাসের চালককে হাসপাতালে ভর্তি করি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর