বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

তাড়াশে ভুট্টা গাছের সাথে এ কেমন শত্রুতা!

লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক>> / ৪৩৯ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

লুৎফর রহমান, নিজস্ব প্রতিবেদক >>
সিরাজগঞ্জের তাড়াশে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ১২ বিঘা জমির ভুট্টার গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।এ ঘটনায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক মো. আবু সাঈম উদ্দিন।উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুরিয়া মৌজায় এ ঘটনা ঘটেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হামকুরিয়া খাঁনপাড়া গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আবু সাঈম উদ্দিন ওয়ারিশ সূত্রে পাওয়া ১২ বিঘা জমি দীর্ঘদিন ধরে ফসলী আবাদ করে আসছেন। কিন্তু সম্প্রতি সময় হামকুরিয়া গ্রামের প্রভাবশালী মো. আলাউদ্দিন (৫৫), মো. নবিরুদ্দিন (৪০), মো. ওমর আলী (৪৫), মো. মগর আলী (৪২), মো. জিল্লার হোসেন (৩৫), মো. জাকিরুল (৩০) ও মো. তারিকুল ইসলাম শফি (৪২) জোপূর্বক ভাবে ভোগদখলের জন্য পায়তারা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। যা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার ভোরে আলাউদ্দিন গং ১২ বিঘা জমিতে আবাদ করা ৪০ দিনের ভুট্টার গাছ কেটে বাড়িতে নিয়ে যান।ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাঈম উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুর পর জমিতে গিয়ে দেখি আমার আবাদ করা ১২ বিঘা জমির সবগুলো ভুট্টার গাছ কেটে নিয়ে গেছে। আমি ঋণ করে আবাদ করেছিলাম। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি এর উপযুক্ত বিচার চাই।

প্রত্যক্ষদর্শী হামকুরিয়া গ্রামের মো. রহমত আলী বলেন, ভোরে এসে দেখি আলাউদ্দিনসহ কয়েকজন মিলে কাচি দিয়ে ভুট্টার গাছগুলো কেটে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। এসময় বাঁধা দিলে আমাকে দেখে নেওয়ার হুমকি দেন।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মো. আলাউদ্দিন ও মো. নবিরুদ্দিনের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। তাঁদের মোবাইল ফোনটিও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে লিখিত অভিযোগ পাওয়া বিষয় নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োাজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর