বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

তাড়াশে গোপনে মাদ্রাসার কমিটি গঠন, ইউএনও’র কাছে  অভিযোগ

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ২২১৯ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা ও গোপনে তাড়াশের ঝুরঝুড়ি লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে।এ বিষয়ে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ম তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে গত (১০ নভেম্বর) লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থী অভিভাবক মো. মনিরুজ্জামান মনি।

ঝুরঝুড়ি লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রসার সুপার সুপার মজিবর রহমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হোসেনসহ একটি প্রভাবশালী মহল পকেট কমিটি গঠন করছেন বলে সরকারী বিভিন্ন দফতরে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ নিয়ে ওই এলাকাবাসী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে পকেট কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

অভিযোগে জানা যায়, ঝুরঝুড়ি লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মজিবর রহমান তার নিকট আত্বীয় মোঃ নাজমুল হোসেন কে সভাপতি করার জন্য ম্যানেজিং কমিটি গঠনের জন্য কোন প্রকার তফসিল ও ছাত্রী ও অভিভাবকদের না জানিয়ে নিজের পছন্দ মত অভিভাবক সদস্য, বিদ্যুৎসাহী, শিক্ষক প্রতিনিধি নিয়োগ দিয়েছেন, এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

শিক্ষার্থী অভিভাবক মনিরুজ্জামান বলেন, ‘আমরা চাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ম অনুযায়ী তফশিল ঘোষণা করে নির্বাচনের মাধ্যমে গঠিত হোক।’

তবে মাদ্রাসার সুপার মজিবর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন,সকল নিয়োগ কানুন মেনেই কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম জানান, মাদ্রাসার সুপার মাদ্রাসায় বসে অভিভাবক সদস্য,ও শিক্ষক প্রতিনিধি নিয়োগ দিয়েছেন। সেই মোতাবেক প্রতিনিধিদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী কর্মকর্তা নুসরাত জাহান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর