মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

তাড়াশে গরুবোঝাই নসিমনের চাপায় প্রতিবন্ধী যুবক নিহত

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ২৮০২ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে গরুবোঝাই নসিমনের চাপায় প্রতিবন্ধী যুবক হাফিজুর রহমান (৩৭) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার সময় তাড়াশ পৌরসদরের বারোয়ারিতলা মোড়ে। নিহত হাফিজুর তাড়াশ দক্ষিণপাড়ার রবিউল করিমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার  ইন চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাফিজুর রাস্তা পারাপারের সময় অতর্কিত একটি গরু বোঝাই একটি  দ্রুতগামী নসিমন গাড়ি তাকে চাপা দিলে সে  মারাত্মক ভাবে  আহত হোন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াশ থানার অফিসার  ইন চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নসিমন গাড়িটি থানা হেফাজতে নেয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর