বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

তাড়াশে কৃষি ব্যবসায়ীদের দুঃস্বপ্ন: সার-কি’টনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৭৯৬ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে রাতের আঁধারে একটি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের টিন কেটে প্রায় সাড়ে তিন লাখ টাকার কীটনাশকসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে উপজেলার কাস্তা বাজারে অবস্থিত “মেসার্স জিসা এন্টারপ্রাইজ” নামের দোকানে।

দোকানের মালিক জাহাঙ্গীর আলম জানান, “প্রতিদিনের মতো গতকাল রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। আজ সকালে দোকান খুলে দেখি পেছনের দিকের টিন কাটা। ভেতরে ঢুকে দেখি দোকানের মালামাল নেই। প্রায় সাড়ে তিন লাখ টাকার কীটনাশক ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে গেছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষি ব্যবসায়ীরা বলছেন, ধারাবাহিকভাবে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “কীটনাশকের দোকানে চুরির বিষয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর