বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

তাড়াশে অবৈধ পুকুর খননের দায়ে এক বছরের কারাদণ্ড

লুৎফর রহমান >> / ১৬৪২ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

লুৎফর রহমান >>

সিরাজগঞ্জের তাড়াশে অনুমতি ছাড়া কৃষিজমিতে পুকুর খননের অপরাধে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভানিকাতরা গ্রামের মো. মফিজ খানের ছেলে মো. মিঠু খান (২০)।

আদালত সূত্রে জানা গেছে, সরকারি অনুমতি ছাড়াই কয়েক দিন ধরে তিন ফসলি জমিতে পুকুর খননের কাজ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে ভেকুর চালক মো. মিঠু খানকে আটক করা হয়।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল কাদের জানান, কৃষিজমি রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, “পৌর শহরের কাউরাইল গ্রামে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন চলছিল। অভিযান চালিয়ে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর