শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি

জনগণের নিরাপত্তায় সেনাবাহিনী সর্বদা তৎপর থাকবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক >> / ৪৫১ ভিউ:
আপডেট সময়: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে”—এই মূলমন্ত্র ধারণ করে সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও দেশের কল্যাণে সদা প্রস্তুত থাকবে।

আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহিদদের পরিবারের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতা এবং নিয়মানুবর্তিতার সমন্বয়ে আমরা যদি একযোগে কাজ করি, তবে দেশ সমৃদ্ধির শিখরে পৌঁছাবে এবং সুখী ও উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।” তিনি সকলকে এই স্বপ্ন পূরণের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, “এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণই করেনি, বরং কীভাবে ন্যায়সঙ্গত ও সঠিক দাবি আদায় করা যায়, সে পথনির্দেশনা দিয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে তাদের পাশে থাকবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের ৭২টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর