শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

ঘুষ ছাড়া ভিডব্লিউবি কার্ডধারী নির্ধারণ করতে ব্যতিক্রমি লটারীতে তাড়াশে সুফলভোগি নির্ধারণ

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৩২২ ভিউ:
আপডেট সময়: শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশের তালম ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে ব্যতিক্রমি লটারীর মাধ্যমে ৩১২ জন কার্ডধারী সুফলভোগি নির্ধারণ করা হয়েছে।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত তালম ইউনিয়ন পরিষদের গোনতা কার্যালয়ে তালম ইউনিয়ন পরিষদের প্রশাসক ও তাড়াশ উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন শত শত মানুষের সম্মুখে এ ব্যাতিক্রমি লটারীর কার্যক্রম পরিচালনা করেন।

লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মো: ফরিদুল হক।
ইউপি সদস্য, গোলাম মোস্তফা, আব্দুস সালাম, আব্দুল হামিদ, আজিজুল হক, আব্দুল লতিফ, চায়না খাতুন কাজলী খাতুন,বৈষম্য বিরোধী ছাত্র নেতা মেহেদি হাসান নিরবসহ কার্ড প্রত্যাশী বিভিন্ন গ্রামের প্রায় সহস্রা‌ধিক নারী উপস্থিত ছিলেন।

ঘুষ ছাড়া ভিডব্লিউবি কার্ডধারীদের বাছাই প্রসঙ্গ ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, ‌বিগত বহু‌দিন দেখ‌ছি এ কার্ড নি‌য়ে
বহু কথা শোনা গে‌ছে। আমা‌কে প্রশাসক যখন ফোন দি‌য়ে‌ছে। আ‌মি তখন প‌রিষ‌দে এ‌সে‌ জনগণের সা‌থে আনন্দ‌িতভা‌বে সকল ইউ‌পি সদস্যদের সহ‌যো‌গিতা লটারী করা হ‌য়ে‌ছে। এ‌তে ইউনিয়নের প্রকৃত দরিদরা সুবিধা পান।

পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র নেতা মেহেদি হাসান নিরব জানান, স্বচ্ছ লটারীর মাধ্যমে ভিডব্লিউবি কার্ডধারীদের বাছাই করায় ইউনিয়ন পরিষদের এলাকার দরিদ্র মানুষ খুশি।

এ প্রসঙ্গ‌ে তালম ইউনিয়ন পরিষদের প্রশাসক ও তাড়াশ উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন বলেন, কোন অনৈতিক লেনদেন বা বির্তক নয়। স্বচ্ছ ভাবে ৩১২ জন ভিডব্লিউবি সুফলভোগি কার্ডধারীদের বাছাই করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর