মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

কয়রায় গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধি,কয়রা (খুলনা) / ২৯০ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

প্রতিনিধি,কয়রা (খুলনা)

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে খুলনার কয়রায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। গতকাল (রোববার) সকাল ১০টায় কয়রা সদরের ঐতিহাসিক মসজিদ-ই আবু বক্কর (রা.) চত্বর থেকে কর্মসূচিটি শুরু হয়। জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি কয়রা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কপোতাক্ষ কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে কয়রার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত মানুষ অংশগ্রহণ করেন। ‘গাজা আজ রক্তাক্ত কেন?’, ‘ইসরায়েলের সন্ত্রাস বন্ধ কর’, ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও’—এমন নানা প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে কয়রার আকাশ।

সমাবেশে বক্তব্য রাখেন কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম ও মাওলানা সুজাউদ্দিন, কয়রা সদর ইউনিয়নের আমির মো. মিজানুর রহমান, বাগালি ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হামিদ, উত্তর বেদকাশী ইউনিয়নের আমির মাওলানা মতিউর রহমান, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সামিউল ইসলাম এবং কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম।

বক্তারা বলেন, “ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী যে বর্বর ও অমানবিক হামলা চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধ। এ নিয়ে বিশ্ব সম্প্রদায়ের নিরবতা উদ্বেগজনক। মুসলিম উম্মাহকে এখনই ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।”

শান্তিপূর্ণভাবে সমাপ্ত এ কর্মসূচি কয়রার জনমনে এক তীব্র প্রতিবাদ ও সংহতির বার্তা পৌঁছে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর