বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

উল্লাপাড়ায় চেয়ারম্যানের সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

রাজু আহমেদ সাহান,নিজস্ব প্রতিবেদক >> / ৫২২ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলামিন সরকার দ্বারা নির্যাতিত গয়হাট্টা কোঁনাগাঁতী গ্রামের খায়রুল ইসলাম, আব্দুল হাই ও হজরত আলীর উপর সন্ত্রাসী হামলা এবং গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাতকারীর বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গয়হাট্টা বাজারের শহীদ মিনার চত্বরে এলাকাবাসী এ কর্মসুচির আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীর ভাই সোনাউল্লাহ বলেন, তার ভাই হযরত আলীর ছাগল জোরপূর্বক নিয়ে জবাই করে উল্লাস করে খাওয়ার প্রতিবাদ করায় গত ২০ মে জমিতে ধান কাটতে গেলে চেয়ারম্যান আলামিন বাহিনী হামলা চালিয়ে খাইরুল, হাই ও হযরতকে গুরুতর আহত করে। এব্যাপারে শিক্ষক শহিদুল জানান, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের টাকা আত্মসাৎ সহ মানুষকে জিম্মি করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে আলামিন। পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী জানান, স্থানীয় সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের গাছ বিক্রি, পুকুর লিজ ও স্কুল ফান্ডের টাকা সন্ত্রাসী কায়দায় মোটা অংকের টাকা এই সাবেক চেয়ারম্যান আলামিন সরকার আত্মসাৎ করেছে। এব্যাপারে তার বিরুদ্ধে নানা অভিযোগে মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর