বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

উল্লাপাড়ায় একই দিনে দুই বাইক দুর্ঘটনায় মৃত্যু, প্রশ্ন নিরাপত্তা নিয়ে

কালের বেলা ডেস্ক >> / ৮৬৬ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বৃহস্পতিবার রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল চালক। নিহতদের একজন এনজিওকর্মী ও অপরজন চাউল ব্যবসায়ী বলে জানা গেছে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত ৮টার দিকে, উল্লাপাড়া পৌরসভার মডেল মসজিদের সামনে বগুড়া-পাবনা মহাসড়কে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা শহিদুল ইসলাম (৫০) মোটরসাইকেলযোগে তাড়াশ উপজেলা থেকে মোহনপুর ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়কের পাশে রাখা বালু ও খোয়ার স্তূপে ব্যাহত হয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্যাংক লরি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়। তিনি একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী ছিলেন।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে গভীর রাতে, উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ওভারব্রিজ এলাকায়। নিহত চান মিয়া (৪৫) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং একজন চাউল ব্যবসায়ী ছিলেন। তিনি মোটরসাইকেলযোগে শাহজাদপুরে যাচ্ছিলেন। পথে একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দুটি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ। তিনি জানান, উভয় ঘটনার তদন্ত চলছে এবং ঘাতক যানবাহন শনাক্তে পুলিশ কাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বালু ও খোয়া রেখে সড়ক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, যার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর