সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা

উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক >> / ২৮৮ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

আনন্দ-উৎসব আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ছিল নানা অনুষ্ঠানমালা।

উপজেলা প্রশাসনের আয়োজনে পান্তা-ইলিশ খাওয়ার মধ্য দিয়ে শুরু হয় নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ৮টায় পৌর শহরে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরে শোভাযাত্রায় প্রদর্শিত হয় মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি, রঙিন কলস, লাঙল, একতারা ইত্যাদি। নানা সাজে সজ্জিত হয়ে ছেলে-মেয়েরা অংশ নেয় এই উৎসবে। কেউ ছিল গ্রামীণ বধূর সাজে, কেউ নবদম্পতির সাজে, আবার কেউ চাষী বা সাধুর সাজে।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপজেলা শিল্পকলা একাডেমি ও রিমঝিম কচিকাঁচার মেলার শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।

নববর্ষ উদযাপনে পুরো উল্লাপাড়ায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর