সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

উল্লাপাড়ায় ছাত্রী মিম হত্যার প্রতিবাদে উত্তাল জনতা : ঘাতক ধ*র্ষ*কে*র ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক >> / ৫২১৫৭ ভিউ:
আপডেট সময়: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৩ বছর বয়সী স্কুলছাত্রী মিম খাতুন হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। ঘাতক ধ*র্ষ*কে*র দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয় মানববন্ধন। পরে বিক্ষুব্ধ জনতা শোক ও ক্ষোভের প্রতীক হিসেবে জগজীবনপুর বাজারে গিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।

এই মানববন্ধনে বক্তব্য রাখেন জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ, আঙ্গারু বালিকা এস.এন.বি. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন হোসেন এবং জগজীবনপুর রানীনগর নূরানী ও সদন্ত ইবতেদায়ী মাদ্রাসার মাওলানা মোস্তফা কামালসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, একটি শিশুকে এভাবে নির্মমভাবে ধ*র্ষ*ণ করে হত্যা করার দৃষ্টান্ত যেন আর কেউ না পায়। আমরা ঘাতক ধ*র্ষ*কে*র ফাঁসি চাই।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের খোঁজাখালী গ্রামের একটি কাটাবাগান থেকে স্কুলছাত্রী মিম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মিম ছিলেন জগজীবনপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে ও আঙ্গারু পাঁচপীর ফাজিল সিনিয়র মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার পর থেকেই পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মিমের সহপাঠীরা কাঁদতে কাঁদতে একটাই কথা বলেছে আমরা বিচার চাই, মিমের হত্যাকারীর ফাঁসি চাই।

স্থানীয় সচেতন মহল জানান, এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, সমগ্র সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। তাই প্রশাসনের প্রতি তারা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকরের জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর