বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা

উত্তরের মহাসড়ক যানজট মুক্ত রাখতে কঠোর অবস্থানে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ

শাহরিয়ার মোর্শেদ>> / ৫৫২ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শাহরিয়ার মোর্শেদ>>

কোরবানির ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজটমুক্ত রাখতে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বরে কঠোর অবস্থানে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ।
শুক্রবার সকাল থেকে হাটিকুমরুল গোলচত্তরে উত্তরবঙ্গগামী গাড়ির চাপ থাকলেও নেই যানজট।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ছাড়াও মোবাইল টিম, পেট্রল টিম ও কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করছেন।
যার ফলে এখন পর্যন্ত এই মহাসড়কে কোনো ভোগান্তি নেই যাত্রী ও চালকদের। মহাসড়কে ট্রাফিক আইন মানাতে ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ এম এ ওয়াদুদ জানান, সকাল থেকে সময়ের ব্যবধানে যানবাহনের চাপ বাড়ছে।তবে এই মহাসড়কের কোথাও কোনো যানজট নেই। এছাড়াও মহাসড়কের পার্শ্ব রাস্তাগুলো আটকে দেওয়াসহ মহাসড়ক নিরাপদ ও ভোগান্তিমুক্ত করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর