শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

ইংরেজি বলে সমালোচিত, এবার জবাব দিলেন কিয়ারা!

বিনোদন প্রতিবেদক >> / ৮৬৩ ভিউ:
আপডেট সময়: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সে যান কিয়ারা আদভানি। এটাই তার কান-এ প্রথমবার যাওয়া। প্রতি বছরই নানা পোশাক পরে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কাড়েন ভারতীয় তারকারা। সেই তালিকায় অনেক আগেই নাম লিখিয়েছেন দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই, আনুশকা শর্মা, সোনম কাপুর, সারা আলি খান, অদিতি রাও-সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী।এই প্রথম দেখা গেল কিয়ারাকে। সেখানে অড্রি হেপবার্নের মতো কিয়ারার পোশাক যতটা প্রশংসিত হয়েছে, ততটাই সমালোচিত হয়েছেন তিনি তার ইংরেজি বলার ধরনের কারণে। গত কয়েকদিন ধরেই নেটপাড়ায় হাসাহাসি হচ্ছে তাকে নিয়ে। অবশেষে কটাক্ষের জবাব দিলেন অভিনেত্রী!

কানে উপস্থিত আলোকচিত্রীদের সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেন, আমার কাছে কান-এ আমন্ত্রণ পাওয়াটা খুবই সম্মানজনক। আমার ক্যারিয়ারের এক দশক হতে চলেছে। তার মাঝে অসাধারণ একটি প্রাপ্তি হল আমার। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে আসতে পেরে এবং ‘রেড সি ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমা’ কর্তৃক সম্মানিত হতে পেরে আমি আপ্লুত।

পুরো কথাটিই তিনি ইংরেজিতে বলেছেন এবং নায়িকার বলার ভঙ্গি নিয়ে নেটমাধ্যমে হাসির রোল উঠেছে। অনেকেই তার এই কথা শুনে বলেছেন, কিয়ারা কি নিজেকে কিম কার্দাশিয়ান মনে করছেন?

অনেকে আবার বলেছেন, ভারতের বাইরে বেরিয়েই বিদেশি হয়ে গিয়েছেন নাকি নায়িকা! কান-এ থাকাকালীন এ নিয়ে কোনও মন্তব্য করেননি কিয়ারা, দেশে ফিরতেই কটাক্ষের জবাবে তিনি সমাজমাধ্যমে লিখেছেন, যে নারী অন্য নারীর হয়ে কথা বলে, তার পাশে দাঁড়ান, তাকে উৎসাহ দিন, যাতে সেই মানুষটি নিজেকে বিশ্বাস করা শুরু করে।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর