বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

আসামি ধরতে গিয়ে’ প্রাণ গেল পুলিশ কর্মকর্তার!

কালের বেলা ডেস্ক >> / ১১১৮ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

আসামি ধরতে গিয়ে নদীতে পড়ে পুলিশ উপ-পরিদর্শক এসআই রেজাউল করিমের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে, ১৫ ই জুলাই সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাটিকুমরুলের পাশেই সরস্বতি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ধরতে গেলে এ ঘটনা ঘটে। মৃত উপ-পরিদর্শক রেজাউল করিমের বাড়ি নওগাঁ জেলার পত্নিতলায়।বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, গত ৩ জুলাই রাতে রায়গঞ্জ উপজেলার একটি বাড়িতে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যান আসামি নাজমুল ইসলাম ও তার সহযোগীরা। পরে এ ঘটনায় মামলা দায়ের হলে সোমবার সকালে হাটিকুমরুল এলাকা থেকে মূল আসামি নাজমুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।এরপর সকাল সাড়ে ১০টার দিকে আসামি নাজমুল ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে মালামাল উদ্ধার করা হয়।এরপর ফিরে যাওয়ার সময় হাটিকুমরুলে পুলিশের গাড়ি থেকে সরস্বতি নদীতে লাফিয়ে পালিয়ে যান আসামি। সেটা দেখে তাৎক্ষণিক দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক রেজাউল করিমও পালিয়ে যাওয়া আসামি নাজমুলকে ধরতে সরস্বতি নদীতে ঝাঁপ দেন।
এ সময় আসামি নাজমুল সাঁতারিয়ে পালিয়ে যান।তবে পুলিশের উপপরিদর্শক রেজাউল খালের পানিতে ডুবে যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্য ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপপরিদর্শক রেজাউল করিমের মরদের মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে৷


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর