মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা

অবৈধ বালু মহালের গর্তে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কালের বেলা ডেস্ক >> / ৪৮৩ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদী থেকে উত্তোলিত বালুর স্তুপে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল এলাকার হাফিজার রহমানের মেয়ে তন্নী (৯) এবং হাফিজার রহমানের বোনের মেয়ে অনিকা (৮)। তারা পরস্পর মামাতো-ফুপাতো বোন।
তন্নীর মামা জাহাঙ্গীর হোসেন রাকিব জানান, স্থানীয় বালু ব্যবসায়ীরা যমুনা নদী থেকে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে ওই স্থানে স্তুপ করে রেখেছিল। এতে ব্যাপক পরিমাণ পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অসতর্ক অবস্থায় সেই পানিতে পড়ে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর