রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক >> / ৩৯৪৩ ভিউ:
আপডেট সময়: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের সলঙ্গায় ঢাকা-পাবনা মহাসড়কের একটি সেতুর নিচ থেকে আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৭ জুন) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি পশ্চিমপাড়া এলাকায় মহাসড়কের প্রথম সেতুর নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, পরিচয় শনাক্তের পর নিহত ব্যক্তির নাম মো. আব্দুস সালাম বলে নিশ্চিত হওয়া যায়। তিনি বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ী ঠিকাদারপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আবুল হোসেনের ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আসলাম আলী পিপিএম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অ্যাডিশনাল এসপি সাইফুল ইসলাম খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “মৃত্যুর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে রহস্যজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তদন্তের স্বার্থে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর