রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সেই চলন্ত প্রাইভেটকারে ডাকাতি মামলার রহস্য উন্মোচন, র‌্যাবের হাতে ধরা ২ ডাকাত

কালের বেলা ডেস্ক >> / ৮১০ ভিউ:
আপডেট সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রাইভেটকারে ডাকাতির ঘটনার সাথে জড়িত একাধিক মামলার দুই শীর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। এর আগে সোমবার (৬ অক্টোবর) বিকেলে পৃথক দুটি অভিযানে সদর উপজেলার সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার নতুন সায়দাবাদ এলাকার রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪) এবং একই এলাকার মো. সহিদের ছেলে সাহা (২৯)।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকায় ঢাকাগামী লেনে ১৪-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। তারা গাড়ি ভাঙচুর করে, যাত্রীদের মারধর করে এবং তাদের কাছ থেকে নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। ডাকাতরা পরবর্তীতে সড়কের পাশে ধানক্ষেতে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়।

এ ঘটনায় অন্তত চার থেকে পাঁচজন আহত হন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. রমজান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মো. বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার ১৫টি মামলা এবং সাহার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মহাসড়কে সংঘটিত ডাকাতি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।গ্রেফতারের পর আসামিদের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর