শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা

সাবেক এমপির মুক্তিতে উত্তপ্ত সিরাজগঞ্জ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

কালের বেলা ডেস্ক >> / ৪৮২ ভিউ:
আপডেট সময়: শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের আকস্মিক মুক্তিকে কেন্দ্র করে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত থেকে শহরজুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়। কোনো পূর্ব ঘোষণা বা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ছাড়াই রাত ৮টা ১৫ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলে পরিস্থিতি দ্রুত অস্থির হয়ে ওঠে।

মুক্তির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় ছাত্র সমাজ এবং আন্দোলনকারীরা সাবেক এমপিকে শহরতলীতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তার মুক্তির বিরোধিতায় স্লোগান দিতে শুরু করে একটি বড় অংশের বিক্ষুব্ধ জনতা। এতে করে এলাকাজুড়ে বিশৃঙ্খলা দেখা দেয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। মেজর মারুফের নেতৃত্বে একটি সেনা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাবেক এমপিকে পুলিশের হেফাজতে নেওয়ার উদ্যোগ গ্রহণ করে। তিনি জানান, “আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে সাবেক এমপিকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করি, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।”

সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, এই বিষয়ে আমরা পূর্বে কোনো তথ্য পাইনি। আগাম জানানো হলে হয়তো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। বর্তমানে আমরা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।

সর্বশেষ খবরে জানা যায়, সেনাবাহিনী ও পুলিশের যৌথ তৎপরতায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সিরাজগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, সাবেক এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে নতুন করে চার্জশিট প্রস্তুত করা হচ্ছে এবং আগামীকাল (৯ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হবে।

এই ঘটনার পর শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর