শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

সলঙ্গায় থানার ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কালের বেলা ডেস্ক >> / ৩৩০৭ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় ভুক্তভোগি পরিবারকে সহযোগিতা না করে পক্ষপাতিত্বের অভিযোগ এনে থানার ওসির এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সলঙ্গা থানা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক সেলিম রেজা। মঙ্গলবার দুপুরে সলঙ্গা মওলানা তর্কবাগীশ পাঠাগারের এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম রেজা বলেন,গত শুক্রবার দুপুরে সলঙ্গা থানার তেলকুপি গ্রামে মধ্যপাড়া ভরমোহনী গ্রামের শফিকুল ইসলাম গং জমি দখল করার জন্য ৪০/৪৫ জন্য যায়। পরে আমরা বাধা দিলে আমিসহ আমার পরিবারের উপর হামলা চলায় এসময় আমি আমার ৬ মাসের শিশুসহ ৬ জন আহত হয়। আহত অবস্থায় ৯৯৯ ফোন করিলে ফোনটি সলঙ্গা থানায় ফরোয়ার্ড করেন আমি কথা বল্লে সলঙ্গা থানা থেকে বলেন থানায় সকল ফোর্স ব্যস্ত আছে কেউ যেতে পারবে না বলে ফোনের লাইন কেটে দেয়। এ সময় এলাকাবাসী এসে আমাদের উদ্ধার করেন। পরবর্তীতে থানায় গিয়ে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ করার ৫ দিন পেরিয়ে গেলেও কোন ব্যবস্তা গ্রহন করেনি সলঙ্গা থানার পুলিশ এবং কোন প্রকার তদন্তও করেনি। থানা পুলিশ হয়তো শফিকু্ল গং দের পক্ষ নিয়েছে তাই আমাদের কোন সহযোগিতা করছেন না। তিনি আরো বলেন, আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

এসময় সংবাদ সম্মেলনে, সেলিমের বাবা কোবাদ আলী,স্ত্রী সাবিনা খাতুন ও শ্বশুর আব্দুল ওয়াহেদ আলীসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর