রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সলঙ্গায় স্বরস্বতী নদী থেকে ১২টি পরিত্যক্ত টিয়ারশেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক >> / ৩৯৬ ভিউ:
আপডেট সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের সলঙ্গায় স্বরস্বতী নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি টিয়ারশেল উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা ও সলঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে হাটিকুমরুলের ধোপাকান্দী গ্রামের পাশে অবস্থিত স্বরস্বতী নদী থেকে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস সরকারের বাড়ির পশ্চিম পাশে নদীতে মাছ ধরতে গিয়ে একজন জেলে একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় টিয়ারশেলগুলো দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন।

খবর পাওয়ার পর হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগসহ টিয়ারশেলগুলো উদ্ধার করেন।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রউফ বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থল থেকে ১২টি টিয়ারশেল উদ্ধার করেছি। এগুলো পরিত্যক্ত অবস্থায় নদীর পাশে পড়ে ছিল।”

পরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করা টিয়ারশেলগুলো হেফাজতে নেন।

তিনি জানান, উদ্ধার হওয়া টিয়ারশেলগুলো গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় ব্যবহৃত অস্ত্রের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর