মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক >> / ৩৭৪০ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ ও আশপাশের এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে চোরাই মালামাল কেনাবেচা চক্রের চার সদস্য এবং নাশকতার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানা পুলিশের একটি আভিযানিক দল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. কুদ্দুস (৩৪), মো. ইসমাইল হোসেন (৩০), মো. আশরাফুল ইসলাম (২৮) এবং মো. সবুজ আলী (২৬)। তাদের মধ্যে কুদ্দুস ও ইসমাইল হোসেনের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকায়। অপরদিকে আশরাফুল ইসলাম ও সবুজ আলীর বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল বাগিচাপাড়া এলাকায়।
এদিকে একই অভিযানে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কেএম মেহেদী হাসান (২৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সলঙ্গা উপজেলার দেওভোগ এলাকায়।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো, আসলাম আলী পিপিপি এম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের আদালতে সোপর্দ করা হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধী চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর