শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক >> / ৩৩৮ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পরিত্যক্ত একটি ভিটার গাছতলা থেকে সদ্য জন্ম নেওয়া এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১১টার দিকে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, গভীর রাতে অজ্ঞাত কেউ কাপড়ে জড়িয়ে শিশুটিকে সেখানে ফেলে রেখে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রামের কয়েকজন মানুষ পরিত্যক্ত ভিটার পাশে যাওয়ার সময় গাছের নিচে কাপড়ে মোড়ানো একটি নবজাতককে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা বুঝতে পারেন, সেটি একটি সদ্য জন্ম নেওয়া শিশুর মরদেহ। পরে বিষয়টি দ্রুত উল্লাপাড়া মডেল থানা-পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুটির বয়স একদিনের বেশি নয় বলে ধারণা করা হচ্ছে। তবে শিশুটিকে মৃত অবস্থায় সেখানে ফেলে যাওয়া হয়েছিল, নাকি জীবিত অবস্থায় ফেলে রাখার পর মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, “নবজাতক শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন কোন অপরাধ ছিল এই নিষ্পাপ শিশুটির? জন্মের পর যে শিশুর থাকার কথা ছিল মায়ের বুকে, সে কেন ঠাঁই পেল পরিত্যক্ত ভিটার গাছতলায়? মানবতা ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের এমন নির্মম চিত্র স্থানীয়দেরও ব্যথিত করেছে।

সচেতন মহল বলছে, সমাজে অবহেলা, অনৈতিক সম্পর্ক গোপন করার প্রবণতা এবং সামাজিক লজ্জার ভয় অনেক সময় এমন হৃদয়বিদারক ঘটনার জন্ম দেয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত সচেতনতা জরুরি বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

১২ responses to “মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার”

  1. 188v ios says:

    Một nơi giải trí rất phù hợp sau giờ làm 188v ios TONY06-03

  2. Dolly says:

    Woow that wwas unusual. I just wwrote aan incredibly longg comment butt
    afteer I clicked submit myy omment didn’t appear.
    Grrrr… wrll I’m noot wrkting alll that ovwr again. Anyway, jusat wanted too say great blog!

    Havve a look att myy blog ppost – big-boobs.roloflix.com (Dolly)

  3. slot 888 bet says:

    Một trong những lý do khiến slot 888 bet được yêu thích là tốc độ nạp rút nhanh chóng qua nhiều phương thức phổ biến tại Việt Nam. Giao dịch minh bạch, xử lý tự động giúp người chơi an tâm khi tham gia lâu dài. TONY06-10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর