শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

বেলকুচিতে ঝড়ে উপড়ে পড়া গাছ ও বৈদ্যুতিক খুঁটি সরাতে সেনাবাহিনীর দ্রুত উদ্যোগ, আহত ৭

নিজস্ব প্রতিবেদক >> / ৫৭০ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেতিল বাজার সংলগ্ন থানার নিকটে একটি বিশাল বটগাছ ও একটি বড় বিদ্যুৎ খুঁটি হঠাৎ করে সড়কের উপর ভেঙে পড়ে। দুর্ঘটনাটির ফলে রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় চরম যানজট ও জনদুর্ভোগ। এতে আনুমানিক সাতজন ব্যক্তি আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পরপরই, বেলকুচিতে অবস্থানরত ১১ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা পেট্রোল চলাকালীন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। তারা নিজেদের উদ্যোগে এবং দক্ষ তত্ত্বাবধানে বিপুল পরিমাণ গাছের ডালপালা ও বিদ্যুৎ খুঁটি অপসারণ করে সড়ক পুনরায় চলাচলের উপযোগী করে তোলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর এই দ্রুত, মানবিক এবং দায়িত্বশীল পদক্ষেপে এলাকাবাসী চরম বিপদ থেকে রক্ষা পান এবং যান চলাচল স্বাভাবিক হয়। সাধারণ জনগণের জীবন ও চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এই তৎপরতা ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

বেলকুচিবাসী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “বেলকুচিতে ঝড়ে উপড়ে পড়া গাছ ও বৈদ্যুতিক খুঁটি সরাতে সেনাবাহিনীর দ্রুত উদ্যোগ, আহত ৭”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর