বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

পাটচাষে গতি আনতে কৃষি বিভাগের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম

কালের বেলা ডেস্ক >> / ২৩৫৮ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় কৃষি বিভাগের উদ্যোগে খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দুই শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এক আয়োজনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন সুমী। তিনি বলেন, “সরকারি এই প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে এবং পাটচাষে উৎসাহিত করবে।”

প্রত্যেক কৃষককে ১ কেজি উন্নত জাতের পাটবীজ, ৫ কেজি এমওপি সার এবং ৫ কেজি ডিএপি সার সরবরাহ করা হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসয়াদ বিন খলিল রাহাত, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাজেদা আক্তার ইতি, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনসহ কৃষি বিভাগের প্রায় ২৫ জন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এই প্রণোদনা কর্মসূচি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা বলেন, “এই ধরনের সহায়তা আমাদের জন্য অত্যন্ত উপকারি। এতে চাষে আগ্রহ বাড়ে এবং উৎপাদন খরচ হ্রাস পায়।”

উল্লাপাড়ার কৃষি বিভাগের এমন সময়োপযোগী ও কৃষকবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সরকারের কৃষি উন্নয়ন পরিকল্পনার সফল বাস্তবায়নে স্থানীয় কৃষি বিভাগের এমন নিরলস প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা সকলের।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর