মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

তাড়াশ পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের সভাপতি রফিক সম্পাদক তাহের

লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক>> / ৭২৪ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক >>

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাড়াশ পৌর শাখার ৬ নং ওয়ার্ডের সভাপতি মোঃ রফিক সম্পাদক আবু তাহের মন্ডল নির্বাচিত হয়েছেন।
রবিবার ১৫ ডিসেম্বর বিকেলে জাহাঙ্গীরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক ও মোঃ আবু তাহের মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।সম্মেলনে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি’র নেতা মোজাম্মেল হক।

কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক এবং তাড়াশ সনাতন সংস্থার সভাপতি তপন কুমার গোস্বামী।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী মেয়র পদ প্রার্থী আব্দুল বারিক খোন্দকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান,
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, হাফিজুর রহমান,বিএনপি নেতা অধ্যাপক আব্দুল হাকিম,প্রভাষক আবুল কাদের, রাশিদুল ইসলাম রাশু, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম তোতা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরহাদ আলী মাষ্টার, সদস্য সচিব লিখন আহম্মেদ, তাঁতি দলের সভাপতি শরিফুল ইসলাম,যুবদল নেতা রিপন, আমিনুল ইসলাম আমিন সোহেল রানা, এরশাদ আলী, মাসুদ রানা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।

পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক, ছাত্র দল যুবদল , স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুল বারিক খোন্দকার বলেন, দলকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হচ্ছে।পৌর বিএনপির একটি শক্তিশালী সংগঠন।আন্দোলন সংগ্রামে আপনারা পাশে ছিলেন আগামীতে থাকবেন এ কামনা করি।

তপন কুমার গোস্বামী বলেন, দেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার সংবিধান স্বীকৃত সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আজ সময় এসেছে দেশবাসী তাদের সব ধরনের অধিকার ফিরে পেতে বিএনপির দিকে তাকিয়ে আছে। যারা দীর্ঘদিন দলের বাইরে রয়েছেন তাদের দলে সম্পৃক্ত করতে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর