শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

তাড়াশে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৬০৯ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীর উপর অভিমান করে শামীম হোসেন (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

রবিবার ( ৬ জুলাই) সন্ধ্যায় দিকে এ ঘটনা ঘটে।মৃত শামীম হোসেন তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউনিয়ন পরিষদের দফাদার রতন কুমার।

নিহত শামিমের বোন রেনুকা খাতুন ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রায় একযুগ আগে গোন্তা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে শামিম হোসেন উপজেলার উপর সিলট গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জান্নাতি খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলেও আছে।
এ দিকে আত্মহত্যা কারী শামিমের ভাই সাগর প্রবাসে থাকেন। তিনি সম্প্রতি বাড়ি করার জন্য ভাই শামিমের কাছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পাঠান। যে টাকা শামিম স্ত্রী জান্নাতির কাছে রেখে দেন। আর জান্নাতি শামিমের ভাইয়ের পাঠানো বাড়ি করার ওই টাকা নিয়ে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে স্বামী- স্ত্রীতে প্রায় সপ্তাহকাল ব্যাপী কলহ চলছিল।
আর কলহের জেরে গত বৃহস্পতিবার রাগ করে শামিমের স্ত্রী শামিমকে তালাক দেন। এতে তিনি মানুষিক ভাবে ভেঙ্গে পড়েন।

এ ব্যাপারে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) জিয়াউর রহমান জানান, আত্মহত্যা বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর