সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

তাড়াশে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৮১৩ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের তাড়াশে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পূজা পুনর্মিলনী উৎসব।রবিবার (৫ অক্টোবর) বিকেলে তাড়াশ রাধাগোবিন্দ মন্দির সনাতন সংস্থা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে এ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষমডাঙ্গা বালিকা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ খগেন্দ্রনাথ মাহাতো।

পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন গোস্বামী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর টুটুল, সনাতন সংস্থার সাধারণ সম্পাদক মৃদুল সরকার, সাবেক সাধারণ সম্পাদক মানুষ চন্দ্র রায়, সনাতন দাশ, আদিবাসী নেতা সুশীল মাহাতো, ধীরেন বসাক, বাসুদেব উড়াও, পরেশ মাহাতো, বিচিত্রা রানী ও সনজিত মাহাতো প্রমুখ।

বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসবের সফল আয়োজনের ধারাবাহিকতায় এই ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে। তারা ভবিষ্যতেও এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীরকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর