বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকের তাণ্ডব, প্রাণ গেল কৃষক ও দলিল লেখকের উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ৬৫ চরমপন্থি, সিরাজগঞ্জে আত্মসমর্পণ তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

তাড়াশে খাদ্যবান্ধব কর্মসূচির ২১ বস্তা চাল জব্দ

লুৎফর রহমান >> / ৪০২ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

লুৎফর রহমান >>

সিরাজগঞ্জের তাড়াশে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২১ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পৌষার বাজারে পরিত্যক্ত অবস্থায় এসব চাল উদ্ধার করা হয়। প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে সংশ্লিষ্ট চাল ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল ইসলাম জানান, খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী এসব চাল কিনে মজুত করার চেষ্টা করছে। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় ২১ বস্তা চাল জব্দ করা হয়। তবে, কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্তের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইকবাল হোসেন জানান, জব্দকৃত চালের কোনো দাবিদার না থাকায় তা স্থানীয় এতিমখানার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর