মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

তাড়াশে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশু নুরাইয়ার

লুৎফর রহমান >> / ৩২৮ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

লুৎফর রহমান >>

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন (৭) নামে এক শিশু মর্মান্তিকভাবে নিহত হয়েছে। আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশে আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত নুরাইয়া খাতুন নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মো. ফিরোজ হোসেনের বড় মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো স্কুল শেষে বাড়ি ফেরার সময় নুরাইয়া রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি বেপরোয়া অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এই ঘটনায় কারো পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর