মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জোভান-আইশা খান জুটির ‘থেমে যেতে নেই’

বিনোদন প্রতিবেদক>> / ১৩৭৪ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টে প্রকাশ হয়েছে নতুন নাটক ‘থেমে যেতে নেই’। ফারহান আহমেদ জোভান ও আইশা খান অভিনীত এ নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয় বৃহাস্পতিবার এটি প্রচারে আসে। নির্মাতা জানান, মিষ্টি একটা প্রেম-ভালোবাসার গল্পের নাটক এটি। যেখানে একটি ছেলে ও মেয়ের প্রেমে বাঁধা হয়ে দাঁড়ায় পরিবার।

মেয়েটির ঠিক যখন বিয়ের জন্য পরিবার থেকে চাপ সৃষ্টি হয় তখন প্রেমিক ছেলেটা কেমন পরিস্থিতি পার করে সেটি এ নাটকে দর্শক দেখতে পাবে।’ প্রসঙ্গত, তখন যখন’, ‘প্রথম ভালোবাসা’, ‘কিছু কথা বাকী’সহ গত ঈদে প্রচারিত কয়েকটি নাটকে অভিনয় করে প্রশংসিত হন জোভান। ভিউ দৌড়েও এগিয়ে ছিলেন তিনি।

বিরতি শেষে শুরু করেছেন ঈদুল আজহার কাজ। এদিকে অভিনেত্রী আইশা খানও বেশ নিয়মিত কাজ করছেন। সম্প্রতি রঙ্গন এন্টারটেইনমেন্টে ‘মায়াবিনী’ শিরোনামে তার একটি নাটক প্রচারে এসেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর