সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা

নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা

কালের বেলা ডেস্ক >> / ৩৭ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

প্রখ্যাত আলোকচিত্রী ও ছবি সাংবাদিক এম এ তাহেরের সৃজনশীলতা, নান্দনিক রুচি এবং প্রকৃতিপ্রেমের অনন্য ছোঁয়ায় গড়ে ওঠা সোনারগাঁ উপজেলার পাকুন্দা গ্রামের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সাহিত্যসভা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ সাহিত্যসভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আলম হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী ও ছবি সাংবাদিক এম এ তাহের। বিশেষ অতিথি ছিলেন কবি ও নাট্যশিল্পী এম এ মান্নান। সাহিত্যসভায় কবিতা পাঠ করেন কবি মারুফ হাসান, এস আলম, আব্দুর রকিব, মাসুদ রানা মোক্তার, সাহনিন সুলতানা, কামরুল হাসান শিকদার, এম এ সাত্তার, মুরাদ হোসেন, দেলোয়ার হোসেন রাতুল, কফিল উদ্দিন, আসাদ আল মনসুর, মেজবাহ উল হাসান, আয়েশা আক্তার সীমা, শম্ভুনাথ হালদার, রাকিউজ্জামান সোহেল এবং বিএম নূরুল হক।

কবিদের আবৃত্ত কবিতা ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন শম্ভুনাথ হালদার। আলোচনায় সাহিত্যচর্চার বিকাশ, সৃজনশীল মনন গঠন এবং নতুন প্রজন্মকে সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, সাহিত্য মানুষের মননকে সমৃদ্ধ করে, মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সমাজকে আলোকিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাহিত্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত এমন আয়োজনের প্রয়োজন রয়েছে।
সভায় আগামী দিনে যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ উদ্‌যাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্তও নেওয়া হয়।

এ সময় পরিষদের সভাপতি আলম হোসেনকে আহ্বায়ক এবং কবি মেজবাহ উল হাসান ও এস আলমকে সদস্য করে একটি কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সাহিত্য, সংস্কৃতি ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠিত এ আয়োজনটি উপস্থিত কবি-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর