শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা

উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা

প্রতিনিধি,উল্লাপাড়া সিরাজগঞ্জ >> / ৩১ ভিউ:
আপডেট সময়: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

প্রতিনিধি,উল্লাপাড়া সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের ঘোষগাঁতী মহল্লার শ্রী শ্রী বলরাম জিউ মন্দিরে জন্মাষ্টমীর আলোচনা সভা শেষে শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ।

উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, তদন্ত ওসি রূপ কর, সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব নিক্সন কুমার আমিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, সিনিয়র সহ-সভাপতি সুব্রত কর্মকার রাম, সহ-সভাপতি গণেশ দত্ত, কৃষ্ণকুন্ড, সাংগঠনিক সম্পাদক সাধন রায় প্রমূখ।

শোভাযাত্রা শেষে বলরাম জিউ মন্দিরে শিক্ষার্থীদের মাঝে গীতা পাঠ, সুন্দর হাতের লেখা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর